সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গাজী সালাউদ্দিন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। এই ঘটনার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাকে বগুড়া সদর থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন। পোস্টটি নিয়ে বিতর্ক শুরু হলে তিনি তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে ততক্ষণে ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এজাহারে বলা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।ওসি ইব্রাহিম আলী জানান, গ্রেপ্তারের পর গাজী সালাউদ্দিনকে বগুড়ায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।\
রাজনীতি
এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

শেয়ার করুন







