মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
জুলাইয়ের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ১৮ বছর রাজপথ রক্তাক্ত হওয়ার পর আজকের এই দিনে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। তাই শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন।
এ সময় তিনি দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
তিনি আরও বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে। এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।
কেএইচ/এমএমকে








