গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে জয়দেবপুর সড়কের ‘রাজমণি আবাসিক হোটেল’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা-পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।পুলিশ আরও জানায়, মহানগর এলাকায় অপরাধ ও অসামাজিক কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
রাজনীতি
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

শেয়ার করুন







