বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভিত্তি শক্তিশালী করে শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। একজন শ্রমিক নেতা শুধু নেতৃত্ব দেবেন না, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবেন। কোনো শ্রমিক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার জন্য লাখ লাখ টাকা প্রয়োজন হয় না; আন্তরিকতাই যথেষ্ট। শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দুদিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২৬’-এর প্রথম দিনে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, গোলাম রব্বানী, কবির আহমেদ, মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হাসেন প্রমুখ।