নিজেদের প্রথম বিশ্বকাপের শেষ বত্রিশে হেরে বিদায় নিয়েও ফুটবলবিশ্বের মন জিতে নিয়েছে কেপ ভার্দে। কে ভেবেছিল ভোজিনিয়ারা স্পেন ও উরুগুয়েকে আটকে দেবেন? প্রবল চাপে রাখবেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। লোকের মুখে মুখে এখন কেপ ভার্দের নাম। দেশে ফিরতেই টের পেলেন কেপ ভার্দের ফুটবলাররা। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে জনজোয়ার নেমে আসে।