একজন ফুটবলার গোল করলেন, ম্যাচ জেতালেন, হাতে উঠল ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি। কিংবা পুরো আসরে আলো ছড়িয়ে পেলেন গোল্ডেন বুট, গোল্ডেন বল বা গোল্ডেন গ্লাভ।
অনেকেরই হয়তো ধারণা, এই ব্যক্তিগত পুরস্কারগুলোর সঙ্গে মোটা অঙ্কের চেকও মেলে! কিন্তু সত্যিটা জানলে কেউ কেউ অবাকও হতে পারেন।
ফিফা বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর একটির সঙ্গেও ফিফা সরাসরি কোনো অর্থ পুরস্কার দেয় না। ২০০২ সাল থেকে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি, যা শুধুই সম্মানসূচক। একইভাবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভ বিজয়ীরাও ফিফার কাছ থেকে আলাদা কোনো নগদ অর্থ পান না।
সে ক্ষেত্রে কারো কারো মনে এমন প্রশ্নও জাগতে পারে, এত মর্যাদার পুরস্কার জিতে তাহলে লাভটা কী? লাভ তো আছেই। বিশ্বজুড়ে তারকাখ্যাতি, বাজারমূল্য বৃদ্ধি, বড় ক্লাবের আগ্রহ, স্পন্সরদের আকর্ষণ এবং বিভিন্ন পারফরম্যান্স বোনাস—এসবই হয়ে ওঠে আসল ‘জ্যাকপট’। অর্থাৎ ট্রফি হাতে তোলার মুহূর্তে চেক না মিললেও সেই ট্রফিই পরে এনে দিতে পারে কোটি কোটি টাকার নতুন সুযোগ।
বিশ্বকাপে পাসে এগিয়ে স্পেন, গোলে শটে ফ্রান্সএবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চারবার করে ম্যাচসেরা হয়েছেন লিওনেল মেসি ও জুড বেলিংহাম। সর্বাধিক ম্যাচসেরা হওয়ার তালিকায় এরপরই আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড এবং ভিনিসিয়ুস জুনিয়র। এ তিনজন তিনবার করে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন।
বিশ্বকাপে ব্যক্তিগত পুরস্কারের জন্য ফিফা আলাদা অর্থ না দিলেও দলগত সাফল্যের জন্য থাকে বিশাল অঙ্কের প্রাইজমানি। এবার যেমন চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকার বেশি।
আর্জেন্টিনাই কি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়ে সেমিতে উঠল






