গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন (২৮) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া আলাউদ্দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন আলাউদ্দিন। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আলাউদ্দিন মারা যান। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনীপ্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।