হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার বিকালে সেকান্দর কলোনির পারভেজ নামে এক ছাত্রদল কর্মীর বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল। তিনি জানান, অগ্নিকাণ্ডে ওই পরিবারের অন্তত চারজন দগ্ধ হয়েছে। ওইদিন পারভেজের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততোক্ষণে ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রাজনীতি
হাটহাজারীতে বসতঘর পুড়ে ছাই, দগ্ধ ৪

শেয়ার করুন







