নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকার ব্যবসায়ী রিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে (৪০) জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম সিদ্ধিরগঞ্জের বদর উদ্দিন মার্কেট থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ আমজাদ হোসেনকে হত্যা মামলায় আদালতে না পাঠিয়ে ৫৪ ধারায় পাঠায়। রিপন হত্যা মামলার বাদী নিহতের স্ত্রী নুরজাহান বেগম জেলা গোয়েন্দা পুলিশের এই কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ আসামির পরিবারের কাছ থেকে উৎকোচের বিনিময়ে তাকে হত্যা মামলায় আদালতে না পাঠিয়ে ৫৪ ধারায় পাঠিয়েছে যাতে সে দ্রুত জামিন পেয়ে ছাড়া পায়।’