ইংরেজি ভালো লিখতে বা কথা বলতে শুধু শব্দভান্ডার জানাই যথেষ্ট নয়। বাক্যে সঠিক সংযোগ তৈরি করাও জরুরি। এই সংযোগের কাজ করে Connectors বা Linking Words। এগুলোর সঠিক ব্যবহার লেখাকে করে সুসংগঠিত, যুক্তিসংগত ও সহজবোধ্য। তাই ইংরেজি শেখার শুরু থেকে Connectors সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

Connectors হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ, যা একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্য বা একটি ভাবের সঙ্গে আরেকটি ভাবের সম্পর্ক তৈরি করে। এগুলো লেখা ও কথাকে আরও সাবলীল, অর্থবহ এবং গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে।

ব্যবহারের ধরন অনুযায়ী কিছু প্রচলিত Connector হলো—

শুধু Connectors মুখস্থ করলেই হবে না। বাক্যে এর ব্যবহারও জানতে হবে। কোন Connector কোথায় ব্যবহার করতে হয়, তা সহজে আয়ত্ত করতে হবে।

প্রতিদিন অন্তত পাঁচটি Connector ব্যবহার করে বাক্য লেখার অভ্যাস করুন। ইংরেজি সংবাদ, গল্প বা প্রবন্ধ পড়ার সময় ব্যবহৃত Connectors আলাদা করে চিহ্নিত করুন। একই Connector বারবার ব্যবহার না করে বিকল্প শব্দ প্রয়োগের চেষ্টা করুন। লেখা শেষ হলে দেখে নিন, উপযুক্ত Connector যোগ করলে লেখাটি আরও সাবলীল হয় কি না।

ইংরেজিতে ভালো হতে চাইলে সঠিক Connector-এর ব্যবহার জানতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে Connectors ব্যবহারে দক্ষতা অর্জন করলে ইংরেজিতে লেখা ও বলার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়।