চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের ভেতর পরীক্ষা-সংশ্লিষ্ট বইয়ের ছেঁড়া পৃষ্ঠা সঙ্গে রাখার দায়ে ফেনীতে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ফেনী শহরের সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত মৌসুমী রানী দাস ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের অনিয়মিত শিক্ষার্থী।