ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়া বলেছে, দীর্ঘদিনের তীব্র লড়াইয়ের পর শহরটি এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। এই শহরটি ইউক্রেনের দনবাস অঞ্চলে অবস্থিত এবং এটি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শেষ দিকের বড় প্রতিরক্ষাকেন্দ গুলোর একটি। যেখান থেকে ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরের দিকে যাওয়া যায়। এই দুই শহর দখল করা রাশিয়ার সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসাবে বিবেচিত হচ্ছে। যুদ্ধ শুরুর আগে কোস্তিয়ান্তিনিভকায় প্রায় ৭৮ হাজার মানুষ বসবাস করতেন। ২০২৫ সালের শেষ দিক থেকে শহরটি নিয়ে তীব্র যুদ্ধ চলছে। রয়টার্স।