ইয়েমেন থেকে সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দর শহর ইয়ানবুর তেল শোধনাগারগুলো লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদির এয়ার ডিফেন্স গুলি করে নামিয়েছে।গ্রিসের সামরিক বাহিনীর সদস্যরা সৌদির এয়ার ডিফেন্স সিস্টেম পরিচালনা করছিল বলে জানা গেছে।শনিবার (২৫ জুলাই) সৌদির সিভিল ডিফেন্স ইয়ানবুর জন্য বেশ কয়েকবার সতর্কতা জারি করে। পরে তারা জানায়, বিপদ কেটে গেছে।রয়টার্স জানিয়েছে, সিভিল ডিফেন্স ইয়ানবু থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিণে ইয়েমেন সীমান্তের নিকটবর্তী বন্দর শহর জিযানের জন্যও সতর্কতা জারি করেছিল।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারি কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।সূত্রগুলো জানিয়েছে, গ্রিসের সামরিক বাহিনীর সদস্যরা সৌদির এয়ার ডিফেন্স সিস্টেমগুলো পরিচালনা করেছিল। সৌদি আরবের জ্বালানি অবকাঠামো রক্ষায় সাহায্যের জন্য ২০২১ সালে হওয়া এক চুক্তির আওতায় তেল সমৃদ্ধ আরব দেশটিতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি মোতায়েন করেছিল গ্রিস।গ্রিসের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, শনিবার পরের দিকে গ্রিক প্যাট্রিয়ট সিস্টেম ইয়ানবু অঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনও গুলি করে নামিয়েছে।ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর এই হামলার তীব্রতা আরও বেড়েছে। হুতিরা ইরানের সঙ্গে সংহতি জানিয়ে সৌদি আরবের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।গত মে মাসে আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি জেনারেটরে ড্রোন হামলার পরও মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
রাজনীতি
ইয়ানবুতে ক্ষেপণাস্ত্র হামলা, প্যাট্রিয়ট সিস্টেমে রক্ষা সৌদির

শেয়ার করুন







