জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম মাহির এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফারদিন তোহা রাফি।

শুক্রবার (১৭ জুলাই) হল সংসদের ভিপি, জিএস ও সাহিত্য সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের গঠনতন্ত্রের ৪র্থ অনুচ্ছেদের ধারা ৪.২ ও উপধারা ৪.২.১ অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান, হল সংসদের ভিপি খালেদ জুবায়ের শাবাব এবং জিএস শাহরিয়া নাজিম রিয়াদ।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম প্রধান, আল মোতাসিম বিল্লাহ ও মো. শরিফুল ইসলাম। যুগ্ম সম্পাদক হয়েছেন মারুফ বিল্লাহ নাঈম। দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু নাসের, সহদপ্তর সম্পাদক মো. রহমত উল্লাহ শিশির, শিক্ষা ও গবেষণা সম্পাদক টি. এম. নাসের আল মানসুর, সহশিক্ষা ও গবেষণা সম্পাদক জুমান আল সাদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মীর তাসনিমুল হাসান, অর্থ সম্পাদক নাঈমুর রহমান, সহঅর্থ সম্পাদক রাকিব শেখ, প্রোগ্রাম বাস্তবায়ন সম্পাদক কাজী মাহমুদুল হাসান বিপ্লব, সহপ্রোগ্রাম বাস্তবায়ন সম্পাদক শাফায়েত আল সিফাত, গ্রন্থাগার সম্পাদক মো. লিটন ইসলাম এবং সহগ্রন্থাগার সম্পাদক মো. সাইফুল ইসলাম হিসেবে দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেসবাউল হাসনাত লিয়ন, মো. মাহফুজুল হক, এহসানুল হক রুদ্র, এস. এম. জয়নুল হক অয়ন ও মিসবাহুল হক।

নবনির্বাচিত সভাপতি মুজাহিদুল ইসলাম মাহির বলেন, “শিক্ষার্থীদের চিন্তার গতিশীলতা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধিতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হলভিত্তিক সুস্থ বিতর্কচর্চা একটি চিন্তাশীল প্রজন্ম গড়ে তুলতে পারে। মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাব শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

সাধারণ সম্পাদক ফারদিন তোহা রাফি বলেন, “মীর মশাররফ হোসেন হলের মতো ঐতিহ্যবাহী একটি হলে বিতর্কচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই ক্লাবের যাত্রা। নিয়মিত আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা এবং অনুশীলন সেশনের মাধ্যমে নতুন বিতার্কিক তৈরি এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাচর্চায় সম্পৃক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।”