মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যখনই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানাবে, যুক্তরাষ্ট্র  তখনই ইরানের ‘একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে ধ্বংস করে দেবে।’

বুধবার বলেছেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখা এক পোস্টে এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “এখন থেকে, যখনই ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো যন্ত্র বা অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু বানাবে, যুক্তরাষ্ট্র একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে ধ্বংস করে দেবে, যার মধ্যে রাজধানী তেহরানের পাশে বা ভেতরে অবস্থিতগুলোও অন্তর্ভুক্ত থাকবে।”

ট্রাম্প এর আগেও ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিয়েছেন—যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরান যদি আলোচনায় না বসে, তবে যুক্তরাষ্ট্র তাদের সব সেতু ধ্বংস করে দেবে।