সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রী।প্রথম স্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় বিবাহ পারিবারিকভাবে এবং তার সম্মতিতেই হয়েছে। অন্যদিকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করেছেন, ভিডিওটি গভীর ষড়যন্ত্রের অংশ।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়।এ ঘটনায় প্রথমে মুখ খোলেন তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। এক ভিডিও বার্তায় তিনি জানান, মরিয়ম খাতুন নামের ওই নারীর সঙ্গে তার স্বামী পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি বলেন, বিষয়টিকে কেন্দ্র করে যারা কুৎসা রটাচ্ছেন, অপপ্রচার থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।এদিকে, অন্য একটি ভিডিও বার্তায় মরিয়ম আক্তার নামের ওই নারী দাবি করেন, এমপি গাজী নজরুল ইসলাম তার স্বামী। সম্প্রতি প্রকাশ পাওয়া ভিডিওটি গভীর ষড়যন্ত্রের অংশ। তার স্বামীর সম্মানহানির উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।একই ভিডিও ক্লিপে মরিয়মের বাবা দাবি করা এক ব্যক্তি জানান, গত ১৭ জুন গাজী নজরুল ইসলামের সঙ্গে তার বড় মেয়ে মরিয়মের বিয়ে হয়। এতে নজরুলের প্রথম স্ত্রীসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ঘটনায় তিনি ক্ষুব্ধ।এ বিষয়ে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৩ জুলাই প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যান। সেখানে আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় জোহরের নামাজের আগে গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে ৫-৭ জন অপরিচিত লোককে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করেন এবং তাদের জিম্মি করে ১ লাখ টাকা আদায় করেন।জামায়াত নেতা আরও উল্লেখ করেন, ওবায়দুল্লাহর যোগসাজশে ভাড়া করা গাড়িটি আটকে রেখে দফায় দফায় আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন হুমকি দেওয়া হয়। পরে জানতে পারেন, শ্বশুরের সঙ্গে ওবায়দুল্লাহর পারিবারিক বিরোধের জেরে এই ষড়যন্ত্র করা হয়েছে।গাজী নজরুল ইসলাম জানান, হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।জামায়াত নেতা আরও বলেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বাবার বাসভবনে বিবাহ সম্পন্ন হয়। যারা তাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।[TECHTARANGA-POST:11674][TECHTARANGA-POST:11659][TECHTARANGA-POST:11653]
রাজনীতি
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, মুখ খুললেন ‘দ্বিতীয় স্ত্রী’

শেয়ার করুন







