জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজার সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদের ভেতরে তার দ্বিতীয় জানাজা হয়।

জানাজার আগে তার মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির অন্যান্য নেতা ও জাতীয় সংসদের স্পিকার।

jagonews24

জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

আরও পড়ুন

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, পেশাজীবী, সংসদ সদস্য, মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা জানাজায় অংশ নেন।

কেএইচ/এমআইএইচএস