জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানার উদ্যোগে ‘জুলাই বিপ্লবে কওমি আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ অনুষ্ঠান হয় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পল্লবী থানা দক্ষিণের আমীর মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা, বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হামিদ গওহরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তানবীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান।
এমইউ/এমকেআর







