কবি আল মাহমুদ বেঁচে আছেন আমাদের মধ্যে। আর এই দিনে তিনি আবারও বাঁচেন।
১১ জুলাই, শনিবার, কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় পাঠচক্র। আলোচনা করা হয় কবির বহুল আলোচিত কবিতা ‘নোলক’ নিয়ে।
পাঠচক্রে অংশগ্রহণকারীরা কবিতাটির ভাব, ভাষা, প্রতীক, গ্রামীণ জীবনবোধ এবং প্রেম ও সৌন্দর্যের নান্দনিক প্রকাশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনায় আল মাহমুদের কাব্যভাষার স্বাতন্ত্র্য এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বন্ধু মাহিন ফয়সাল বলেন, ‘নোলক’ কবিতায় গ্রামীণ জীবনের সৌন্দর্য ও মানবিক অনুভূতির যে প্রকাশ ঘটেছে, তা পাঠককে গভীরভাবে স্পর্শ করে।
বন্ধু মুহাম্মদ ইসনাইন বলেন, ‘আল মাহমুদের কবিতা আমাদের ভাষা, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়।’
বন্ধু সাইফ উদ্দিন বলেন, এ ধরনের পাঠচক্র সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতি জাহিদ হাসান বলেন, ‘নিয়মিত পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।’
পাঠচক্রটি সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম।








