কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে লায়ন আবু বক্কর সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে নতুন কমিটির সদস্যদের নাম জানানো হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন-সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন দিলু এবং সহসভাপতি এহতেশামুল হুদা মুনাব্বী।পরিচালক পদে নির্বাচিত ১৩ জন হলেন-খসরুজ্জামান শরীফ, এ কে এম মিজানুর রহমান, এ কে এম মাহফুজুর রহমান বাপ্পী, এ এফ এম ইমদাদ উল্লাহ, আবদুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া, আক্তারুজ্জামান রুবেল, খাইরুল বাশার মামুন, এ এইচ এম জুনায়েদ পিন্টু, এ কে এম ছালেক ভূঞা, মতিউর রহমান, রিজওয়ানুল আলম জুসেফ, সওকত হাসান বাবু ও কাজী সানাউল করীম রাসেল।অনুষ্ঠানে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সদস্য আবদুল আহাদ মানিক, সেলিনা ইয়াসমিন কাকলী এবং চেম্বারের বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মুজিবুর রহমান বেলাল উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন সভাটি সঞ্চালনা করেন। নবনির্বাচিত এই পর্ষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।