ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে বড় ধরনের পাল্টা আঘাত হেনেছে ইরান। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।ইরানের সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কুয়েতে মার্কিন বাহিনীর একটি ‘প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা’ ব্যবস্থা, একটি গোলাবারুদের গুদাম এবং একটি গুরুত্বপূর্ণ রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করে সফল হামলা চালিয়েছে।এর পাশাপাশি বাহরাইনে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনায়ও ড্রোন দিয়ে আরেক দফা হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন আগ্রাসনের জবাব দিতেই এই ড্রোন হামলা চালানো হয়।এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।আইআরজিসি-র মহাকাশ বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ওই ঘাঁটির একটি ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ঘাঁটিতে থাকা মার্কিন ‘এমকিউ-৯ ড্রোন’ সংরক্ষণের হ্যাঙ্গার লক্ষ্য করেও এই হামলা চালানো হয়।যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের এই পাল্টা জবাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে।
রাজনীতি
কুয়েত, বাহরাইন ও জর্ডানে একাধিক হামলা ইরানের

শেয়ার করুন







