সাধারণ জ্ঞান: বিজ্ঞান–সম্পর্কিত

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কোন পদ্ধতিতে?

উত্তর: বিকিরণ পদ্ধতিতে।

প্রশ্ন: কোন রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা বেশি?

উত্তর: সাদা।

প্রশ্ন: কোন রঙের বস্তুর শোষণক্ষমতা বেশি?

উত্তর: কালো।

প্রশ্ন: কোনো বস্তুতে আলো পড়ে তা বাধা পেয়ে ফিরে আসে, তাকে কী বলে?

উত্তর: প্রতিফলন।

প্রশ্ন: কোনটিতে আলোর প্রতিফলন কম হয়?

উত্তর: অমসৃণ তল।

প্রশ্ন: সূর্য ওঠা ও ডোবার সময় আকাশ লাল দেখায় কেন?

উত্তর: আলোর বিক্ষেপণের জন্য।

প্রশ্ন: কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

উত্তর: দ্রুতি।

প্রশ্ন: বেগের একক কী?

উত্তর: মিটার/সেকেন্ড।

প্রশ্ন: ত্বরণের একক কী?

উত্তর: মিটার/সেকেন্ড২ ।

প্রশ্ন: বৈদ্যুতিক পাখার গতি কী ধরনের গতি?

উত্তর: ঘূর্ণন গতি।

প্রশ্ন: কোন গতিতে ঘূর্ণন ও চলন—উভয় গতি বিদ্যমান?

উত্তর: জটিল গতি।

প্রশ্ন: সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয়, এটা কোন ধরনের গতি?

উত্তর: ঘূর্ণন চলন গতি বা জটিল গতি।

প্রশ্ন: হামিদ উত্তর দিকে ১০ সেকেন্ডে ১৫ মিটার গেল, তার বেগ কত?      

উত্তর: ১.৫ মিটার/সেকেন্ড উত্তর দিকে।

প্রশ্ন: রচন কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় চার পাক দৌড়ে ২৫ মিনিটে ৫০০০ মিটার গেল। তার দ্রুতি কত?    

উত্তর: ৩.৩৩ মি/সে।

প্রশ্ন: একটি গাড়ি ৩ সেকেন্ডে ৬০ মিটার দূরত্ব অতিক্রম করলে, তার দ্রুতি কত?         

উত্তর: ২০ মি/সে।

প্রশ্ন: পাখির উড়ে যাওয়া কোন ধরনের গতি?

উত্তর: চলন গতি।

প্রশ্ন: বলের একক কোনটি?            

উত্তর: নিউটন।

প্রশ্ন: কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ?

উত্তর: কয়লা।

প্রশ্ন: সূর্য কী?

উত্তর: সূর্য একটি নক্ষত্র।

প্রশ্ন: পৃথিবীর উপগ্রহ কয়টি?          

উত্তর: একটি, তা হলো চাঁদ।

  • অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
    হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা