ক্রিকেটের তীর্থ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ অভিষেক হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষটা স্রেফ হতাশার। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল বাংলাদেশকে হারিয়েছে ৪ উইকেটে।  

লর্ডসে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ১১৭ রান করে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা নারীরা ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। 

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস প্রথম বলে বোল্ড হন কাপের বলে। আরেক ওপেনার তাজ নেহার ১২ বল খেলে ১ রান করে আউট হন।

সেখান থেকে সোবহানা মোস্তারি ও শারমীন আক্তার ৫৬ রানের জুটি গড়েন। কিন্তু ৭ রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলে আবার চাপে পড়ে বাংলাদেশে। সোবহানা দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন। ২২ রান আসে শারমীন আক্তারের ব্যাট থেকে। শেষ দিকে অধিনয়ক নিগার সুলতানা জ্যোতির ২০ বলে ৩২ রানের ইনিংসে ছিল ১টি ছক্কা ও ৪টি চারে মার।

বল হাতে আয়ারল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন ননকুকুলেকো এমলাবা। ২২ রানে ২ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট পেয়েছেন মার্টিনেজ কাপ, শাবনিম ইসমাইল ও নাদিন ডে ক্লার্ক।

স্বল্প পুঁজি নিয়ে লড়াই করে বোলাররা। প্রোটিয়া দলের অধিনায়ক অ্যানিরে ডের্কসন ৪৫, বোলার তাজমিন ব্রিটস ২০ এবং বাকিরা সবাই শূন্য ও দুই অঙ্কের ঘরে এসে আটকে গেছে। মারিজানে কাপ ১৬ ও নাদিন ডে ক্লার্ক ১৫ রান করেন।  অলরাউন্ড পারফরম্যান্সে মারিজানে কাপ পেয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।

বিশ্বকাপে ৫ ম্যাচে ২টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে ৩টিতে। তাতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।