মহাদেবপুরে বিদ্যুতায়িত হয়ে সুধা রাণী (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুধা রাণী সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের চা দোকানি রতনের স্ত্রী। জানা যায়, রাতে বিদ্যুতের লাইট জ্বালানোর জন্য বোর্ডের সুইচে হাত দিলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তার শাশুড়ি ও প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।