বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার ৩ বারের মেয়র মকলেছুর রহমান বাবলু আর নেই। শনিবার দুপুরে তিনি ফতেহমোহাম্মদপুরের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দীর্ঘদিন রাজনৈতিক মামলার কারণে কারাবন্দি থাকার পর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি উচ্চ আদালত থেকে খালাস পেয়ে কারামুক্ত হন। বাবলুর মৃত্যুর খবর পেয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যান। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।








