মেহেরপুরের গাংনীতে ছয়টি মাইন সাদৃশ্য বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে ৷ শনিবার (৮ আগস্ট) দুপুরে বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জমানের পরিত্যক্ত জমিতে মাটি কাটার সময় মাইন সাদৃশ্য বস্তুর দেখা মেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শিমুল কুমার দাস জানান, গাংণী উপজেলার বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামান কালুর পরিত্যক্ত জমিতে মাটি কাটার সময় মাইন সাদৃশ্য বস্তুর দেখা মেলে ৷ পরে স্থানীয়রা গাংনী থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশের একটি দল জায়গাটি ঘিরে রেখেছে ৷ পরবর্তীতে খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল ইউনিটকে। তারা ঘটনাস্থলে পৌঁছালে জানা যাবে এতে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা।

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১৯৬৭ সালের মাইন সদৃশ বস্তু

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এটি যুদ্ধের সময় পাক বাহিনী ফেলে যেতে পারে ৷ যেহেতু মাইন সাদৃশ্য বস্তুটির উপরে লেখা রয়েছে ১৯৬৭ সাল। সেহেতু এটি পাকিস্তান আমলের হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসিফ ইকবাল/কেজে/এএসএম