মৌলভীবাজারের দুর্গম এলাকায় বন্যাদুর্গতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। বুধবার বাফওয়া সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় উপ-আঞ্চলিক শাখা, মৌলভীবাজার রাডার ইউনিটের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকায় বন্যাদুর্গত অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।