ময়মনসিংহে পৃথক অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিনরাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সরকারি কলেজের সামনে থেকে কোতোয়ালি থানার মাদক মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল, ওইদিন বিকালে সদর ইউনিয়নের উজান বাড়েরা থেকে মুক্তাগাছা থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিলন ওরফে ময়না মিয়া, একই দিন সন্ধ্যায় ময়মনসিংহ সদরের মধ্য বাড়েরা পেট্রোল পাম্প এলাকায় থেকে কোতোয়ালি থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল, একই দিন রাতে সদর ইউনিয়নের মধ্য বাড়েরা মান্নান সড়ক এলাকা থেকে কোতোয়ালি থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাজ্জাদকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।