দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান। টুর্নামেন্টজুড়ে দাপুটে ফুটবল খেলার পুরস্কারটা শেষ পর্যন্ত পেয়েই গেল স্পেন। বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে ‘লা রোহা’।