বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল তিন দিন বন্ধ থাকবে। বুধবার (১ জুলাই) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোড়লগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুনন ও বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল—যে কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কারের জন্য ২ জুলাই সকাল ৬টা থেকে ৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। সংস্কার শেষে রবিবার সকাল ৬টায় ফের ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।

মোড়লগঞ্জের পানগুছি নদীর ফেরি পারাপারে প্রতিদিন দূরপাল্লার ৬০ টি বাসসহ সহস্রাধিক যানবাহন চলাচল করে। বন্ধ থাকাকালীন তিন দিনে ভোগান্তিতে পড়বেন মোরেলগঞ্জ ও শরনখোলা উপজেলার হাজারো মানুষ।