চট্টগ্রামে সিইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মো. মেহেদি হাসান (২৫) নামে এক বাইকার নিহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদি হাসান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। নগরের সিঅ্যান্ডবি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিবাহিত মেহেদি হাসান এক ছেলে সন্তানের জনক। মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন তিনি।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নেভি হাসপাতাল গেট এলাকার খানাখন্দে ভরা সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যান মেহেদি হাসান। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এমডিআইএইচ/এএমএ








