নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা নয়াহাটি গ্রামের সৌদি আরব প্রবাসী স্বামী পঙ্কজ কবিরাজকে সর্বহারা করে অন্যের হাত ধরে পালিয়েছে স্ত্রী দিপা কবিরাজ।

শনিবার সকাল ৭টার দিকে প্রবাসীর স্ত্রী তার স্বামীর নগদ ৬ লাখ টাকা ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়ার টানে অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে যায় বলে দাবি করেন স্বামীর পরিবার। বিষয়টি নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানভীর এ বিষয়ে বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।