ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযান সফলভাবে শেষ হওয়ার পর নাইজেরিয়ায় মোতায়েন করা অধিকাংশ সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শুরুতে জঙ্গিবাদ দমনে সহায়তা দিতে দেশটিতে এসব সেনা পাঠানো হয়েছিল। গত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ বাহিনী লেক চাদ অববাহিকা এলাকায় একটি সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসাবে বড়দিনে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর প্রায় দুই মাস পর সেখানে প্রায় ২০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়। মাসের পর মাস ধরে চলা এই অভিযানে ইসলামিক স্টেটের জ্যেষ্ঠ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হন। বিবিসি।