নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমসহ দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রুহুল কবির রিজভী। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও মতবিনিময় হয়।
সভায় নওগাঁ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএএইচ/







