নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।

এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় নওগাঁ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।