সরকারি তিতুমীর কলেজে উৎসবমুখর পরিবেশে ‘তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এম. এম. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন অনিন টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ এছাহক আলী, নিপসনের অ্যাকাউন্ট্যান্ট সৈয়দ চৌধুরী, চ্যানেল আইয়ের সিনিয়র ফটো সাংবাদিক এস এম নাসির, তিতুমীর কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম পিটু, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ রুমেল।
সংগঠনের সভাপতি অলি আহমেদ জানান, ঐতিহাসিক তিতুমীরের প্রান্তরে নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়।
সাধারণ সম্পাদক কাজী সায়াদ বিন রাবির সঞ্চলনায় উৎসবে তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৫০ জনেরও অধিক শিক্ষার্থী অংশ নেন।
এএইচ/এমএস








