শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের যাতায়াত, অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা ব্যক্তিগত কাজে এখন অনেক নারীই স্কুটারকে বেছে নিচ্ছেন। বাইকের তুলনায় স্কুটার চালানো সহজ, গিয়ার পরিবর্তনের ঝামেলা নেই, সিট নিচু হওয়ায় নিয়ন্ত্রণও সহজ। পাশাপাশি ভালো মাইলেজ, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং পর্যাপ্ত স্টোরেজ সুবিধার কারণে স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

আপনি যদি নিজের জন্য একটি নতুন স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিচের মডেলগুলো বিবেচনা করতে পারেন।

১. হোন্ডা অ্যাক্টিভা

দীর্ঘদিন ধরেই সবচেয়ে জনপ্রিয় স্কুটারগুলোর একটি হোন্ডা অ্যাক্টিভা। সহজ নিয়ন্ত্রণ, নির্ভরযোগ্য ইঞ্জিন এবং কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে এটি পরিবার ও নতুন চালকদের কাছে বেশ জনপ্রিয়। ১১০ সিসির ইঞ্জিনে স্কুটারটি প্রতি লিটারে প্রায় ৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। শক্তিশালী সার্ভিস নেটওয়ার্কও এর অন্যতম বড় সুবিধা।

আরও পড়ুন

শুক্রবার ঢাকার যেখানে পুরোনো মোটরসাইকেলের হাট বসে

২. টিভিএস জুপিটর

আরামদায়ক সিট, বড় আন্ডার-সিট স্টোরেজ এবং ব্যবহারবান্ধব ফিচারের কারণে টিভিএস জুপিটর অনেক নারীর পছন্দের তালিকায় রয়েছে। ১১০ সিসির এই স্কুটার সাধারণত ৫০-৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। প্রতিদিন অফিস বা বাজারে যাতায়াতের জন্য এটি একটি কার্যকর বিকল্প।

৩. সুজুকি অ্যাক্সেস

হালকা ওজন, দ্রুত পিকআপ এবং সহজ হ্যান্ডলিংয়ের কারণে সুজুকি অ্যাক্সেস শহুরে ব্যবহারের জন্য বেশ উপযোগী। এটি প্রতি লিটারে ৪০-৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। যাঁরা আরামদায়ক ও মসৃণ রাইড চান, তাদের জন্য এটি ভালো একটি বিকল্প।

৪. টিভিএস আইকিউ

জ্বালানি খরচ কমাতে চাইলে বৈদ্যুতিক স্কুটারের মধ্যে টিভিএস আইকিউ হতে পারে দারুণ পছন্দ। ভ্যারিয়েন্ট অনুযায়ী একবার চার্জে ৯১ থেকে ২১২ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। স্মার্ট কানেক্টিভিটি, আধুনিক ডিজাইন এবং দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে।

৫. হোন্ডা ডিও

স্টাইলিশ লুক এবং ভালো পারফরম্যান্সের জন্য হোন্ডা ডিও দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। স্কুটারটি প্রতি লিটারে ৫০-৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি কলেজ বা অফিসগামীদের কাছেও এটি পরিচিত একটি মডেল।

আরও পড়ুন

বর্ষায় যে ভুল করলেই বাইকের ইঞ্জিন নষ্ট হতে পারে

কেএসকে