জামালপুরের মেলান্দহে সৈয়দ খালেকুজ্জামান জুবেরী নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খালেকুজ্জামান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম








