দেশের বহু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করছেন। সাম্প্রতিক সময়ে ‘মালিক’ সিনেমা এবং ওয়েবফিল্ম ‘লাইফলাইন’-এ অভিনয় করে বেশ আলোচনায়ও এসেছেন। এরইমধ্যে তিনি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। গাজীপুরের একটি রিসোর্টের বিজ্ঞাপনে কাজ করেছেন মিম। সম্প্রতি বিজ্ঞাপনটির লিংক তিনি তার ফেসবুকে শেয়ারও করেছেন। এ প্রসঙ্গে মিম বলেন, ‘রিসোর্টটিতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে পরিবেশটা এত চমৎকার যে, মন ভরে যায়। বিজ্ঞাপনের কাজটিও ভালো হয়েছে।’ এদিকে নতুন একাধিক সিনেমার কাজের জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। শিগ্গির এগুলোর কাজ শুরু হবে।








