ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনের সাইডলাইনে রোববার (১২ জুলাই) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নারী ও ফ্যামিলি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরোজাজার।
এসময় অন্যদের মধ্যে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন সিরাজি উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংখ্যা কর্মকর্তা রায়হান হোসেন এ তথ্য জানান।
এমইউ/এমআইএইচএস/








