নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক (২৫) নিখোঁজ হয়েছেন। তার উদ্ধারে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নেভি ও কোস্ট গার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।মো. সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি বিবাহিত।সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। কর্মজীবনে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বিভিন্ন উদ্ধার অভিযানে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সাহসী কার্যক্রমের জন্য তিনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন।
রাজনীতি
পদক পাওয়া ডুবুরিই গেলেন ডুবে, উদ্ধারে ডুবুরিদল

শেয়ার করুন







