বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফরিদগঞ্জে রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে কৌশলে অভিযুক্ত রাসেল মঙ্গলবার তার বাড়ির পাশের খেতে নিয়ে ধর্ষণ করে। কিশোরী তার মাকে জানালে স্থানীয়রা অভিযুক্ত রাসেলকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করলে জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চর রনবলিয়া গ্রাম থেকে অভিযুক্ত রাসেলকে আটক করে। পরে ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা থানায় মামলা করেন।