ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধারের সময় বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার শুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শুয়াদি এলাকায় ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। শব্দ শুনে স্থানীয় লোকজন গাড়িটি উদ্ধারে এগিয়ে আসেন। এর কিছুক্ষণ পর পৌনে সাতটার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস উদ্ধারকাজে অংশ নেওয়া লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ ও যানবাহনে আগুন দেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
লাইফস্টাইল
ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, গাড়িতে আগুন

শেয়ার করুন







