রাজধানীর ফার্মগেট এলাকায় চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতার ছিনতাইকারীর নাম জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয় (২২)।

রোববার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

আরও পড়ুন

‘গুচ্ছে আটকা’ ইবির আল-ফিকহ বিভাগের মাদরাসা কোটা

তিনি বলেন, গতকাল শনিবার রাতে ফার্মগেট এলাকার ফুটওভার ব্রিজের নিচ থেকে মিনহাজ ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেফতার ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

কেআর/কেএসআর