ফটিকছড়িতে ৪৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় পৌরসভার বিবিরহাট সানমুন ক্লাব এলাকায় পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুরের মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিম।পুলিশ জানায়, মাদক কেনাবেচার সময় হাতেনাতে পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে বৃহস্পতিবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এলাকার মাদক কারবার নির্মূলে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।








