ফতুল্লায় ৫ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুস সালাম (৫৭) নামে এক মুদি দোকানদারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আব্দুস সালাম (৫৭) ফতুল্লার চর কাশিপুরের বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ২৪ জুন দুপুর ২টার সময় মজা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর ৫ বছর বয়সের শিশু কন্যাকে নিজ বাড়ির ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় মুদি দোকানদার আব্দুস সালাম। শিশুটি বিষয়টি তার মাকে জানায়। এরপর শিশুর মা আব্দুস সালামকে জিজ্ঞেস করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন।