ফেনীর ছাগলনাইয়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক নুরুল আমিন সিদ্দিকীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মুহুরীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুরুল আমিন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মেহেদী নগর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ বাজারে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ঘোপালগামী একটি পুরোনো প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে এবং চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালক ওই গাঁজা নিয়ে ছাগলনাইয়ার শান্তির হাট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রাজনীতি
প্রাইভেটকারে মিলল ২৬ কেজি গাঁজা, চালক গ্রেপ্তার

শেয়ার করুন







