গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় ১০ বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পূবাইল থানার ওসি আতিকুর রহমান। পুলিশ জানায়, কয়েক দিন আগে শিশুটি বাড়ির বাইরে একা অবস্থান করছিল। এ সুযোগে অভিযুক্ত মামুন তাকে টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। শিশুটি প্রস্তাবে রাজি না হয়ে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে গেলে অভিযুক্ত তাকে পেছন থেকে জাপটে ধরে। অভিযুক্ত শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। শিশুটি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।








