রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি পিকআপ ভ্যানটির চালক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। /
রাজনীতি
রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

শেয়ার করুন







