দেশের নতুন নৌবাহিনী প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব গ্রহণের আগে ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং একই দিন বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।